শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ট্রেন দুর্ঘটনা নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯
  • 506 Time View

প্রতিদিনের খবর ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচার) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এছাড়া দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসার আহ্বান জানিয়ে আশু আরোগ্য কামনা করেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে নিসচার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কের ওপর চাপ কমাতে রেল ও নৌপথের পরিধি সম্প্রসারিত করে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার যখন নানা উদ্যােগের কথা বলছে তখন এ ধরনের দুর্ঘটনা ঘটলো। এ দুর্ঘটনা প্রমাণ করে দেশের রেল যোগাযোগ ব্যবস্থার আরো আধুনিকায়ন দরকার। একটা ট্রেনে অনেক যাত্রী থাকে। তাই সকলের জীবনের নিরাপত্তায় ট্রেনের চালকসহ সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হওয়া দরকার।

প্রসঙ্গত, সোমবার রাত পৌনে ৩টার দিকে কসবার মন্দভাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিতা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী উদয়ন এক্সপ্রেসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সুত্র:বাংলাদেশ জার্নাল

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares