শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমে ব্যাঘাত হলে যা হতে পারে

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৪, ২০১৯
  • 535 Time View
Young brunette woman sleeping in bed covered with a beige flowered quilt
প্রতিদিনের খবর ডেস্ক :

সারাদিন অফিসের পর ক্লান্ত শরীর নিয়ে যখন আমরা বাড়ি ফিরি, তখন নিজের বিছানায় একটু শান্তির ঘুম কে না চায়। এটা তখন আমাদের প্রাথমিক চাহিদা হয়ে ওঠে। সারা দিনের পরিশ্রমের পর একমাত্র রাতেই আমাদের শরীর একটু বিশ্রাম পায়। আর সেই সময়টুকুতেও যদি ব্যাঘাত ছাড়া ঘুম না হয়, তাহলে স্বাস্থ্য খারাপ হতে বাধ্য। আর গভীর ঘুমের জন্য সবার আগে প্রয়োজন একটা সঠিক বিছানা।

বিছানা ঠিক না হলে কিছুতেই ঘুম ভাল হয় না। এপাশ ওপাশ করেই কেটে যাবে সারা রাত। তাই সুস্থ থাকার জন্য নিজের বিছানার গদি ও বালিশ যথাযথ হতে হবে। আমরা অনেকেই একেবারে খারাপ না হয়ে যাওয়া পর্যন্ত সহজে গদি ও বালিশ বদলাতে চাই না। কিন্তু সাবধান হতে হবে কারণ বেশি দেরি করলে বড় ক্ষতি হয়ে যেতে পারে।

পুরনো বিছানা বদলানোর অনেকগুলো কারণ আছে। পুরনো গদি-বালিশ থেকে ডাস্ট অ্যালার্জি হতে পারে। ঘাড়ে-কাঁধে ব্যথাও হতে পারে এর থেকে। আর ঘুম ভাল না হলে তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হাজার সমস্যা রয়েছে। এমনকি হতে পারে হৃদরোগও।

যে প্রতি আট বছরে বিছানার গদি বদলানো উচিত। তবে আপনার বয়স যদি ৪০-এর ওপরে হয়, তাহলে চার বছর পর পরিবর্তন করুন। কারণ তখন শরীর ঘুমের সময় বেশি সাপোর্ট চায়।

আর প্রতি দুই বছর পরপর নতুন বালিশ কিনতেই হবে। এর সঙ্গে মাঝে মাঝে গদি, বালিশ, বিছানা সব রোদে দিন। দেখবেন ঘুম অনেক ভাল হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares