শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

হৃদরোগের ঝুঁকি কমায় যে ব্যায়াম

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৪, ২০১৯
  • 419 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

বাহু, বুক, কাঁধ ও পেটের মাংস পেশিকে শক্তিশালী করার জনপ্রিয় ব্যায়াম পুশ-আপ বা বুক ডন ব্যায়াম। হৃদরোগের ঝুঁকি কমাতেও পুশ-আপের রয়েছে অবাককরা উপকারিতা।

নতুন একটি গবেষণায় বলা হয়েছে, মধ্যবয়সী পুরুষরা যদি ৪০টি বা এর বেশি পুশ-আপ করতে পারেন তবে তাদের হৃদরোগের ঝুঁকি যারা ১০টির কম পুশ-আপ করে তাদের তুলনায় ৯৬ শতাংশ কমে যেতে পারে।

পুশ আপ দেয়ার মাত্রার সাথে ভবিষ্যতে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকির সম্পর্ক কেমন তা জানা যায়। অর্থাৎ ফিটনেসের উচ্চ মাত্রার সঙ্গে কার্ডিওভাস্কুলার রোগের হার কমার সম্পর্ক আছে। তার মানে পুশ-আপ দক্ষতা বাড়লে হৃদরোগের ঝুঁকিও কমবে।

গবেষণাটি ন্যূনতম পুশ-আপের উপকারিতা নিয়েও কথা বলেছে। যারা গড়ে ১১/১২টি পুশ-আপ করেন তাদের কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে।গবেষণার সবগুলো দিক বিবেচনা করে গবেষকরা মত দিয়েছেন যে, যারা দিনে ৪০টির বেশি পুশ-আপ করতে পারবে তাদের ঝুঁকি প্রায় ৯৬ শতাংশ কমে যাবে। তার মানে মধ্যবয়স্ক পুরুষদের হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য সব থেকে ভাল ব্যায়াম হলো পুশ-আপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares