শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আরো এক সপ্তাহ বাড়তে পারে ‘সর্বাত্মক লকডাউন’

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৮, ২০২১
  • 627 Time View

প্রতিদিনের খবর ডেস্কঃ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বুধবার থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। এদিকে, চলমান সর্বাত্মক লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।
শনিবার গণমাধ্যমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, চলমান লকডাউন বাড়ানোর পরামর্শ আছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সোমবারের (১৯ এপ্রিল) সভার পর ওই দিন বা পরদিন মঙ্গলবার কী হবে, তা জানিয়ে দেওয়া হবে।
জানা যায়, লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করতে এ বিষয়ে আগামী সোমবার সভা ডাকা হয়েছে। সেখানেই লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।
এদিকে, করোনা প্রতিরোধে চলমান সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এই সময়ে সরকার ঘোষিত ১৩ নির্দেশনা জনগণকে মেনে চলতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন।
উল্লেখ্য-দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০১ জনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে। এছাড়াও একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৪৭৩ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ১৫ হাজার ২৫২ জনে। একই সময় করোনা থেকে মুক্ত হয়েছেন পাঁচ হাজার ৯৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৮ হাজার ৮১৫ জন। সুত্র: আজকালের খবর/

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares