শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

১৬ই মে পর্যন্ত পর্যন্ত বাড়লো লকডাউন

Reporter Name
  • Update Time : সোমবার, মে ৩, ২০২১
  • 795 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৬ই মে পর্যন্ত পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। যেহেতু ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথা ১৩ অথবা ১৪ই মে, তার অর্থ দাঁড়াচ্ছে ঈদের ছুটিও এবার লকডাউনের মধ্যেই পড়তে যাচ্ছে।

গত বছরও রমজানের ঈদের সময় লকডাউন চলছিল বাংলাদেশে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম লকডাউন আরো বাড়ানোর কথা জানিয়ে সাংবাদিকদের বলেছেন, এই সময় ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে।

তিনি মন্ত্রিপরিষদের এক বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।

তবে ৬ই মে থেকে জেলা পর্যায়ে গণপরিবহন চলতে পারবে বলে উল্লেখ করেন তিনি। কিন্তু আন্তঃজেলা পরিবহন বন্ধই থাকছে, এমনকি ঈদের মধ্যেও।

ঈদুল ফিতর বা রমজানের ঈদ বাংলাদেশের সবচাইতে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবে বাংলাদেশে কমপক্ষে তিন দিনের রাষ্ট্রীয় ছুটি থাকে।

এসময় দেশটির বহু মানুষ ছুটি কাটাতে এক জেলা থেকে আরেক জেলায়, কিংবা বড় শহরগুলো থেকে গ্রামের উদ্দেশ্যে পাড়ি জমায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares