শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আগামী ২ মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০১৯
  • 548 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

সরকার নতুন করে ১০ হাজার চিকিৎসক নিয়োগের অনুমোদন দিয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামি দুই মাসের মধ্যেই পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসব কথা বলেন তিনি।

ম্যালেরিয়া একটি মরণব্যাধি উল্লেখ করে মন্ত্রী এই রোগ প্রতিরোধে মশা নির্মূল করার আহ্বান জানান। ম্যালেরিয়ার চিকিৎসা সরকার বিনামূল্যে প্রদান করে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের প্রতিটি স্তরে স্বচ্ছতা আনা হবে।

স্বাস্থ্য বিভাগের জন্য প্রয়োজনের অতিরিক্ত কোনো যন্ত্রপাতি কেনা হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, আমাদের যা প্রয়োজন, আমরা তাই ক্রয় করব। তার বেশি আমরা করব না। আমাদের অনেক যন্ত্রপাতি আছে। হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতি প্যাকেটে বন্দি আছে। বিভিন্ন জায়গায় আনইউজড অবস্থায় আছে। কাজেই বিষয়গুলো আগামীতে যেন না হয়, সেদিকে লক্ষ রাখছি। সার্ভিস আরো ইমপ্রুভ করার চেষ্টা করছি। ১০ হাজার ডাক্তার নিয়োগের অনুমোদন পেয়েছি। আগামি দুই মাসের মধ্যে পাঁচ হাজার নিয়োগ আমরা করে ফেলব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares