শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

শসার তেতো স্বাদ দূর করার উপায়

Reporter Name
  • Update Time : শনিবার, মে ১৫, ২০২১
  • 774 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

শসা ছাড়া সালাদের পূর্ণতা পায় না। কিন্তু শসা কাটতে দিয়ে মাঝেমধ্যেই এর তেতো স্বাদের জন্য এটাকে বাদ দিতে হয়। পুষ্টি উপাদানে ভরপুর এই সবজিতে প্রচুর পানি থাকে। গরমে শরীর শীতল রাখতে সহায়তা করে।

তেতো লাগার কারণ: খাদ্য বিশেষজ্ঞদের মতে, শসাতে কিউকারবিটাসিনস নামে এক ধরনের কেমিক্যাল রয়েছে; এটি শসার স্বাদকে তেতো করার জন্য দায়ী। তাই যতটুকু সম্ভব শসার তেতো অংশটা বাদ দিতে হবে অন্যথা অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।

তেতো স্বাদ কাটানোর উপায়: দুই পদ্ধতিতে এই কাজটি করা যায়।

১. এই পদ্ধতিতে শসা লম্বালম্বিভাবে দুই ভাগ করে কেটে নিন। দুই পাশে লবণ ছিটিয়ে একটি আরেকটির সঙ্গে ঘষে নিন। কয়েক সেকেন্ড পর দুই দিকেই ফেনা দেখতে পাবেন। আরও কয়েক সেকেন্ড ঘষার পর প্রবাহমান পানির নিচে ধুয়ে নিন।

২. দ্বিতীয় পদ্ধতিতে শসা কাটার পর মুখের দিকটা কেটে ঘষতে থাকুন। দেখবেন সাদা ফেনা উঠছে। যতক্ষণ এই ফেনা উঠবে ততক্ষণ ঘষতে থাকুন। এরপর শসা কেটে মুখে দিন, দেখবেন তেতো স্বাদ দূর হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares