শিরোনাম:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত

কাশ্মীরের সমর্থনে রাস্তায় গোটা পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৩১, ২০১৯
  • 440 Time View

প্রতিদিনের খবর ডেস্ক: 

কাশ্মিরের সমর্থনে রাস্তায় নেমে এসেছেন পাকিস্তানের নাগরীকরা। গতকাল শুক্রবার পাকিস্তানের রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন দেশটির নাগরিকরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে গোটা পাকিস্তানব্যাপী মানুষ রাস্তায় নেমে আসে এবং এ সময়ে শহরগুলোর রাস্তায় যান ও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিক্ষোভাকারীরা কাশ্মীরের জনগণের প্রতি তাদের সংহতি ঘোষণা করেছেন। খবর পার্স টুডে’র।

রাজধানী ইসলামাবাদে হাজার হাজার বিক্ষোভকারীর উদ্দেশ্যে দেয়া ভাষণে ইমরান খান বলেন, ‘কঠিন পরীক্ষার এ সময়ে আমরা কাশ্মীরবাসীদের সাথে আছি। গতকাল কাশ্মীরের প্রতি যে বার্তা দেয়া হচ্ছে তা হলো কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত পাকিস্তানের মানুষ কাশ্মীরবাসীদের পাশে থাকবে।’  তিনি তার ভাষণে কঠোর ভাষায় ভারতের সমালোচনা করেন। তিনি দাবি করেন, আরএসএসের আদর্শ ভারতকে গ্রাস করেছে।

যেভাবে নাৎসিরা জার্মানিকে গ্রাস করেছিল সেভাবেই ভারতকে গ্রাস করা হয়েছে। স্থানীয় সময় বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গোটা পাকিস্তানের যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। রাস্তার ট্রাফিক আলো নিভিয়ে দেয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-ব্যবসা প্রতিষ্ঠান, বেসকারি অফিস- আইনজীবী এবং সামরিক কর্তৃপক্ষসহ সবাই রাস্তায় নেমে আসেন। কাশ্মিরের জনগণের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য আজকের এ কর্মসূচি গ্রহণ করা হয়।

এদিকে ৫ আগস্টের পর থেকে কাশ্মীরের সঙ্গে টেলিফোন, ইন্টারনেটসহ সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে ভারত সরকার। ভারত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কাশ্মীরের প্রতিবাদ হচ্ছে। কিন্তু প্রতিবাদকারীদের নির্বিচারে গ্রেফতার এবং নির্যাতন করা হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত খবর থেকে জানা যাচ্ছে।

সুত্র : বাংলাদেশের খবর ২৪.

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares