শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

আফগান যুদ্ধের অবসান হয়েছে: তালেবান

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৬, ২০২১
  • 989 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

দুই দশক পর আবারও কাবুলে ফিরে এলো তালেবান। কাবুলের পতন, আফগান প্রেসিডেন্ট প্যালেস নিয়ন্ত্রণে নেওয়া, প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালানো- এসব ঘটনার পর ২০ বছর ধরে চলা যুদ্ধের অবসান হয়েছে বলে ঘোষণা দিয়েছে তালেবান। খবর রয়টার্সের।

তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম আফগান যুদ্ধ অবসানের ঘোষণা দিয়ে বলেন, তাদের শাসন পদ্ধতি ও কাঠামো শিগগিরই স্পষ্ট করা হবে। শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের ডাক দিয়ে তিনি বলেন, তালেবান বিচ্ছিন্ন থাকতে চায় না।

তিনি বলেন, কোনও কূটনৈতিক কাঠামো কিংবা কোনও কার্যালয়কে লক্ষ্যবস্তু বানানো হয়নি। সব কূটনীতিক মিশন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

তালেবানের এই মুখপাত্র আরও বলেন, আমরা চেয়েছিলাম দেশের স্বাধীনতা ও জনগণের মুক্তি, সেই লক্ষ্যে পৌঁছেছি। তালেবান মনে করে না বিদেশি কোনো বাহিনী আফগানিস্তানে তাদের ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটাবে।

এদিকে, দেশ ছাড়ার পর রবিবার (১৫ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে এর কারণ জানান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি উল্লেখ করেন, রক্তের বন্যা এড়াতে দেশ ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

আশরাফ ঘানি বলেন, আমার উচিত ছিলো সশস্ত্র তালেবানের মুখোমুখি হওয়া। অথবা গত ২০ বছর ধরে যে দেশকে রক্ষা করতে জীবন উৎসর্গ করেছি, সেই প্রিয় দেশ ছেড়ে চলে যাওয়া।

তালেবান যোদ্ধাদের মুখোমুখি হওয়ার পরিস্থিতির বিষয়ে প্রেসিডেন্ট বলেন, এতে অগণিত দেশবাসী মারা যেতো। ধ্বংসের মুখোমুখি হতো কাবুল শহর। তালেবানরা কাবুলের মানুষের ওপর হামলা করতো। তাই রক্তের বন্যা এড়াতে দেশ ছাড়াকে শ্রেয় মনে করি।

তিনি আরও বলেন, তালেবানরা তলোয়ার ও বন্দুকের বিচারে জিতে গেছে। ইতিহাস কখনো অবৈধ ক্ষমতাকে বৈধতা দেয়নি এবং দেবেও না। আমি সব সময় আমার জাতির সেবা করে যাবো।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান তালেবানের শাসনে ছিলো। এর মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট সেখানে যৌথ অভিযান চালায়, যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares