শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

শপথ নিলেন শিল্পী সমিতির নব-নির্বাচিতরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯
  • 641 Time View

প্রতিতিনের খবর ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৯-২১) মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৫ অক্টোবর (শুক্রবার)। এবারের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান।
বুধবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)র জহির রায়হান কালার ল্যাব মিলায়তনে নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নতুন এ কমিটি সভাপতি মিশা সওদাগরকে এ সময় শপথ বাক্য পাঠ করান এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। এরপর মিশা সওদাগর সাধারণ সম্পাদক সহ বাকিদের শপথ বাক্য পাঠ করান।
এ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, মাসুম পারভেজ সোহেল রানা, নির্মাতা সোহানুর রহমান সোহান, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, মাসিম বাবুল, নাদের খানসহ চলচ্চিত্রাঙ্গনের অনেকেই।
শিল্পী সমিতির এ নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদে প্রার্থী হয়েছিলেন ১৪ জন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী ও মারুফ। সুত্র:
আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares