শিরোনাম:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত

২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি টাকার টোল আদায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১৩, ২০২১
  • 1029 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘন্টায় প্রায় ৫২ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টাল আদায় হয়েছে দুই কোটি ৯৯লাখ ১৮ হাজার ২৪০  টাকা। যা কয়েকদিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। বুধবার (১২ মে) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (১৩ মে) ভোর ৬টা পর্যন্ত এ সময়ে যানবাহনগুলো পারাপার হয়।

সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

তিনি জানান, বঙ্গবন্ধু সেতু চাল হওয়ার পর গেল ২৪ ঘন্টার মত এত পরিবহন টোল আদায় কখনও হয়নি।  গণপরিবহনের পাশাপাশি অন্যান্য পরিবহন সেতু পারাপার হয়েছে। ফলে সারাক্ষণ চাপ ছিল বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজায় এলাকায়। বুধবার (১২ মে) সকাল ৬টা হতে বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৫২ হাজার ৭শ ৫৩টি। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা। যা বিগত টোল আদায়ের ইতিহাসকে ছাড়িয়ে নতুন ইতিহাস রেকর্ড করেছে। সেতুর উপর দিয়ে ট্রাক, পিকআপভ্যান, মাইক্রো, প্রাইভেট ও মোটরসাইকেলের সংখ্যা ছিল বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পণ্যপরিবহনে নিয়োজিত যানবাহন, ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস সেতু দিয়ে পারাপার হয়েছে। এরআগে গত ২৪ ঘন্টায় দুই কোটি ৭৩ লাখ টাকার টোল আদায় হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares