শিরোনাম:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত

সৌদি আরবের করোনা উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৪, ২০২১
  • 727 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

বৈশ্বিক করোনা মহামারি ও বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশসহ ৬৯ টি দেশকে ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকাভূক্ত করেছে সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওয়েকায়া। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে ৬৯ টি দেশকে ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে উল্লেখ করে নাগরিকদের সেসব দেশে ভ্রমণ না করতে সতর্ক করেছে ওয়েকায়া।
ওয়েকেয়ার তালিকাভুক্ত দেশগুলো হলো- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইরান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া জাপান, উগান্ডা, ইউক্রেন, ব্রাজিল, প্যারাগুয়ে, বতসোয়ানা, পানামা, বুরুন্ডি, বলিভিয়া, পেরু, বেলারুশ, তাজিকিস্তান, তাঞ্জানিয়া, তুরস্ক,  ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, চিলি, তিউনিসিয়া, ইয়েমেন, আর্জেন্টিনা, আর্মেনিয়া, উরুগুয়ে, ইথিওপিয়া, ইরিত্রিয়া, গুয়েতেমালা, রুয়ান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, সেন্ট ভিনসেন্ট, সেন্ট কিটস, সুরিনাম, সেশলস, মিয়ানমার, মরিশাস, মোজাম্বিক, নামিবিয়া, নেপাল, হাইতি, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, কাজাখস্তান, কিরগিজস্তান, কোস্টারিকা, কলম্বিয়া, কেনিয়া, জাম্বিয়া।
তালিকায় থাকা মধ্যপ্রাচ্য ও পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রয়েছে- বাহরাইন, সিরিয়া, ইরাক, মিশর, ফিলিস্তিন, লিবিয়া, লেবানন, ইরান, সুদান, সোমালিয়া ও ইয়েমেন।
এর আগে অবশ্য সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি দেশে ভ্রমণে বিষয়ে নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়েছিল। সৌদি জনস্বাস্থ্য কর্তৃপক্ষের তালিকায় সেগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো ছিল লিবিয়া, সিরিয়া, লেবানন. ইয়েমেন, ইরান, তুরস্ক, আর্মেনিয়া, সোমালিয়া, ডিআর কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, বেলারুশ এবং ভারত।
সূত্র: গালফ নিউজ, আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares