শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

এফবিজেও’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ২৬, ২০২২
  • 918 Time View

মো. ইসমত দ্দোহা:

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর বার্ষিক সাধারণ সভা ২০২২ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ২৬ নভেম্বর শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

এফবিজেও’র সভাপতি লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন এফবিজেওর মহাসচিব মো. শামছুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিজেও’র প্রস্তাবক ও প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, এফবিজেও’র স্থায়ী পরিষদ সদস্য ও ডেমরা প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম চৌধুরী। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এফবিজেও’র অর্থ সচিব আব্দুল বাতেন সরকার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এফবিজেও’র প্রয়াত ভাইস চেয়ারম্যান নজির আহমদ ও যুগ্ম মহাসচিব এম এ মোতালেব হোসেনের পরিবারকে এফবিজেও’র পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ড. মোঃ শাহাদাত হোসেন।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন এফবিজেও’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী। অনুষ্ঠানে এফবিজেও’র কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উদযাপন কমিটির সার্বিক দায়িত্বে প্রধান সমন্বয়ক ছিলেন লায়ন এ জেড এম মাইনুল ইসলাম, সম্পাদক ক্রাইম প্রতিদিন ও সভাপতি কাফরুল প্রেসক্লাব , মো : ইসমত দ্দোহা,সদস্য, চন্দ্রগন্জ প্রেসক্লাব, সাহাদাত হোসেন ভূইয়াঁ দপ্তর সম্পাদক ডেমরা প্রেসক্লাব, টিপু সুলতান, সাধারণ সম্পাদক তেজগাঁও প্রেসক্লাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares