শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা

জুম্মার নামাজ নিয়ে যা জানালো ইসলামিক ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ৩, ২০২০
  • 540 Time View

ইসলামী ডেস্ক:

শুক্রবার (৩ এপ্রিল) জুম্মার নামাজে দেশের সব মসজিদে বাংলা বয়ানকে নিরুৎসাহিত করে শুধুমাত্র সংক্ষিপ্ত খুতবা ও ফরজ নামাজ পড়ার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পাশাপাশি নামাজের সময় কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, করোনা সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাই নামাজের আগে বাংলা বয়ান না দিয়ে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে খুতবা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া বয়স্ক মুসুল্লিসহ যে কোনো বয়সের মুসুল্লি যাদের হাঁচি কাশি, জ্বর কিংবা গলা ব্যথা রয়েছে তাদেরকে জুম্মার নামাজসহ সব নামাজ বাসায় পড়তে বলা হয়েছে।

পাশাপাশি যে কোনো রোগে আক্রান্তদের মসজিদে না যাওয়ারও পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া মুসুল্লিদের ফরজ নামাজ ছাড়া সুন্নাত ও নফল নামাজ বাসায় পড়তে আহবান জানানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে ইতিমধ্যেই বিশ্বের অনেক মুসলিম দেশে মসজিদে নামাজ বন্ধ রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares