শিরোনাম:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত

পাকিস্তানের শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১২, ২০১৯
  • 561 Time View

প্রতিদিনের খবর ডেস্ক : 

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

শুক্রবার (১২ এপ্রিল) শহরে ক্ষুদ্র নৃগোষ্ঠী হাজারাদের একটি বাজারে এ বোমা হামলা চালানো হয়।

পুলিশের সিনিয়র কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, স্থানীয় একটি আবাসিক এলাকার কাছেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ওই এলাকা প্রধানত শিয়া ধর্মবিশ্বাসের হাজারা সম্প্রদায় অধ্যুষিত।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আবদুর রাজ্জাক বলেন, নিহতদের মধ্যে হাজারা সম্প্রদায়ের অন্তত আটজন রয়েছেন। পাশাপাশি আধাসামরিক বাহিনীর এক সদস্য এবং আরও সাতজন সাধারণ মানুষ নিহত হয়েছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, বোমা বিস্ফোরণে খোলা বাজারটির বেশ কয়েকটি দোকান এবং আধাসামরিক বাহিনীর একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে সুন্নিপন্থি উগ্রবাদী গোষ্ঠীগুলোই এ ধরনের হামলা চালিয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে বালুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, মানবতার শত্রুরাই এ ধরনের সন্ত্রাসী হামলা চলায়।

পাশাপাশি আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares