শিরোনাম:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত

পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, নিহত ৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৬, ২০১৯
  • 416 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

আজ শুক্রবার জুমার নামাজের সময় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী শহর কোয়েটায় এক বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ডজনখানেক মানুষ আহত হয়েছেন। কোয়েটার কুচলাক নামক এলাকার একটি মাদরাসায় জুমার নামাজ চলাকালীন বিস্ফোরণের ওই ঘটনা ঘটে।

এ ব্যাপারে পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় ওই বিস্ফোরণের ঘটনায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদেরকে কোয়েটা সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণের মাধ্যমে হামলাটি চালানো হয়েছে। মাদারাসাটির মূল অংশের নিচে আইইডি পুতে রাখা হয়। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের ফলে মাদরাসার দেয়াল এবং ছাদ ব্যাপকভাবে ধসে পড়ছে।

তাছাড়া ডনের দেয়া তথ্য অনুযায়ী কোয়েটায় গত চার সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটলো। গত ২৩ জুলাই কোয়েটার পশ্চিমাঞ্চলীয় বাইপাস এলাকায় বোমা হামলায় অন্তত ৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়। সুত্র : বিডি২৪রিপোর্ট.কম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares