শিরোনাম:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত

গণহত্যার বিচার দাবি রোহিঙ্গাদের

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২৫, ২০১৯
  • 518 Time View
প্রতিদিনের খবর ডেস্ক :
মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের মুখে রোহিঙ্গাদের সীমান্ত পেরিয়ে বাংলা
দেশে পালিয়ে আসার দুই বছর পূর্ণ হলো। আজ (২৫ আগস্ট) কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে জড়ো হয়ে মিয়ানমারে সংগঠিত গণহত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা।

সমাবেশে রোহিঙ্গা নেতারা মিয়ানমারে তাদের বিরুদ্ধে পরিচালিত গণহত্যার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোহিঙ্গা সঙ্কটের দুই বছর পদার্পণের দিনে আজ সকালে কুতুপালং শরণার্থী শিবিরের ব্লক-বি এর ক্যাম্প-৪ এর বর্ধিত মাঠে সমবেত হন রোহিঙ্গারা।

রোহিঙ্গা নেতাদের দাবি, প্রত্যাবাসনের আগে নাগরিকত্বের নিশ্চয়তা, সুরক্ষিত রাখাইন রাজ্য, চলাফেরার স্বাধীনতা, জাতিসত্তার স্বীকৃতি এবং আশ্রয় কেন্দ্রে নয়, নিজেদের ভিটেমাটিতে ফিরে যেতে দিতে হবে তাদের।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী নৃশংস অভিযান চালানোর পর নতুন করে ৭ লাখ ৪৩ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন আশ্রয় শিবিরে প্রায় ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। সুত্র:  আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares