শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মৌসুমী

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৫, ২০১৯
  • 560 Time View

প্রতিদিনের খবর ডেস্ক:

বাংলাদেশ শিল্পী সমিতির প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়ছেন অভিনেত্রী মৌসুমী।
শুক্রবার (২৫ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সমিতির কার্যালয়ে সকাল ৯টায় ভোট শুরু হয়।

এবার সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হচ্ছে ১৮টি পদে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাকি তিন পদের প্রার্থীকে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তারা হলেন সুব্রত (সাংগঠনিক সম্পাদক), জ্যাকি আলমগীর (দপ্তর ও প্রচার সম্পাদক) এবং ফরহাদ (কোষাধ্যক্ষ)।

১৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ জন প্রার্থী। সমিতির সর্বশেষ সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক আবারও প্যানেল নিয়ে একসঙ্গে নির্বাচনে অংশ নিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিশার প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা মৌসুমী। আর সাধারণ সম্পাদক পদে জায়েদের বিপক্ষে লড়ছেন ইলিয়াস কোবরা।

এছাড়া সহ-সভাপতি পদে লড়ছেন-মাসুম পারভেজ রুবেল, মনোয়ার হোসেন ডিপজল ও নানা শাহ। এখান থেকে দু’জন নির্বাচিত হবেন।

সাংকোপাঞ্জা ও আরমান সহ-সাধারণ সম্পাদক পদে, জাকির হোসেন ও ডন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে এবং নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও মামুনুন হাসান ইমন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আফজাল শরীফ, আলীরাজ, আলেকজান্ডার বো, আসিফ ইকবাল, বাপ্পারাজ, রোজিনা, অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, জেসমিন, শামীম খান, মারুফ আকিব, রোজিনা, নাসরিন ও জয় চৌধুরী ১১টি কার্যকরী সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নির্বাচনে মোট ভোটা ৪৪৯ জন।সভাপতি পদে শুরুতেই ভোট দিয়েছেন মিশা এরপর স্বতন্ত্র প্রার্থী মৌসুমী। পরে পর্যায়ক্রমে অন্যান্য ভোটার তাদের ভোট দিতে শুরু করেন ।

নির্বাচন কমিশন জানিয়েছেন, এবার ৪৪৯ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ৩৮৬ ভোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares