শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৬২

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১, ২০১৯
  • 543 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

পাকিস্তানের পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলার লিয়াকতপুর শহরের কাছে একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩০ জনের বেশি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) করাচি-রাওয়ালপিন্ডি যাতায়াত করা তেজগাম এক্সপ্রেসে সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বগিতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম জানায়, হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে নেওয়া হয়েছে।
রহিম ইয়ার খান জেলার ডেপুটি কমিশনার জামিল আহমদ জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারে কাজ শুরু করে দিয়েছে। এছাড়া হতাহতদের উদ্ধারের জন্য মুলতান থেকে সামরিক হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ আহমেদ জানান, সকালে ট্রেনে যাত্রীরা যখন নাস্তা করছিলেন তখন হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে ট্রেনে আগুন লেগে যায়। জীবন বাঁচাতে অনেকেই ট্রেনের জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়েন।
পুড়ে যাওয়া তিনটি বগিই ইকোনমি ক্লাসের বলে জানান তিনি।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন তিনি। সুত্র: আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares