শিরোনাম:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত

মার্কিন নির্বাচনে নজিরবিহীন অস্ত্রের প্রদর্শন

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ৭, ২০২০
  • 518 Time View

প্রতিদিনের খবর ডেস্ক:

এবারের নির্বাচনকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবথেকে অশান্ত প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনেই দেখা গেছে নজিরবিহীন ও বিস্ময়কর কিছু বিষয়। দেখা গেছে, অস্ত্রধারী আন্দোলনকারীরা ভোট গণনাকেন্দ্রের সামনে এসে হুমকি প্রদান করছে। তাদের কেউ কেউ শটগান নিয়ে এসেছে আবার কেউ কেউ হ্যান্ডগান। সবথেকে ভয়াবহ বিষয় হচ্ছে তাদের হাতে ছিল সামরিক বাহিনীর ব্যবহার উপযোগী সেমি-অটোমেটিক এসল্ট রাইফেল।
তবে এখনো কোনো গুলির ঘটনা পাওয়া যায়নি। যেসব রাজ্যে এই চিত্র দেখা গেছে সেই অ্যারিজোনা ও মিশিগানে মানুষের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে চলাচলের অনুমোদন রয়েছে। তবে বিশেষজ্ঞরা দেশটিতে ক্রমাগত এই অস্ত্রের মহড়া দেখে উদ্বিগ্ন হয়ে উঠছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রা¤প নির্বাচনের ফল গণনার শুরু থেকেই দাবি করছেন, এই নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে। তিনি প্রথম দিনেই ভোট গণনা শেষ করার কথা বলেন। এরপরই তার সমর্থকদের দেখা যায় ভোট কেন্দ্রের বাইরে গিয়ে ভোট গণনা থামানোর দাবিতে বিক্ষোভ করছে। এসব স্থানেই অস্ত্রের ওই মহড়া দেখা যায়।
ফিলাডেলফিয়াতে হ্যান্ডগানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। তারা ভোট গণনার বুথের কাছে অস্ত্র হাতে অবস্থান নিয়েছিলেন। তারা ভার্জিনিয়া থেকে গাড়ি চালিয়ে সেখানে যান। তাদের ওই অস্ত্র পরিবহনের বৈধতা ছিল না। তাদের গাড়ির মধ্যে সামরিক বাহিনীর ব্যবহার উপযোগী রাইফেল ও গুলি পাওয়া যায়। তাদের গাড়িতে ডানপন্থী আদর্শের স্টিকারও পাওয়া যায়। তবে তারা সেখানে কেনো এসেছিলেন এবং তাদের কোনো সহিংসতা সৃষ্টির উদ্যেশ্য ছিল কিনা তা এখনো জানা যায়নি। সুত্র : মানবজমিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares