শিরোনাম:
লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ী অপহরণ, দ্রুত উদ্ধারের দাবি বাজুসের লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ

নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবেন’

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৮, ২০২১
  • 571 Time View

প্রতিদিনের খবর ডেস্কঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনী এলাকায় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান ও মেম্বারাই সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমসহ অন্যান্য কর্মকান্ড পরিচালনা করবেন।
আজ রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সঙ্গে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে সকল পরিচালক, উপ-পরিচালক ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সকল বিভাগের পরিচালক ও জেলায় কর্মরত উপ-পরিচালক ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
তাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের মহামারী প্রকট আকার ধারণ করায় নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। স্থগিত হওয়া নির্বাচনী এলাকায় সরকারের ত্রাণকার্যক্রমসহ অন্যান্য কাজ বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা করবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তিনি বলেন, তাই, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান নির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররাই সকল কর্মকাণ্ড চালিয়ে যাবেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, করোনাভাইরাসের মহামারীতেও চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের কাজ চলছে কিনা বা কাজের অগ্রগতি কেমন তা সরাসরি পরিদর্শন না করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দেখভাল করতে হবে।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখানকার জেলাপরিষদ, পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরুপন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এ বিষয়ে তিনি আরো বলেন, ধর্মেও নামে যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় শক্ত হাতে তাদের মোকাবেলা করা হবে। সুত্র: আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares