শিরোনাম:
বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত

আনন্দ স্মৃতি ছোট বেলার ঈদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১১, ২০২১
  • 976 Time View

 

রফিকুল ইসলাম প্রিন্স, কথাসাহিত্যিকঃ

সেসব সোনালি দিনগুলো গাছের শিকড়ের মতো জাপটে থাকে আগাগোড়া। চারদিকে হৈহৈ রই রই ব্যাপার। ইদের আমেজে চারপার উৎসব মুখর হয়ে যেতো তখন। এখনও হয়। ফারাক কেবল বয়সের। সময় মানুষকে অনেক কিছু থেকেই মুক্তি দেয়। যেমন আমায় মুক্তি দিয়েছে শৈশব থেকে। এখনও বাড়ির ছোটো সদস্যের মুখে হাসি দেখলে মনেহয় দিনগুলো শেষ হয়ে যায়নি। এত আধুনিকতার ভীরেও কেটে যায়নি আমেজ। চাঁদ রাতের আলোকসজ্জা, ইদের নামাজ, নামজ শেষেই বেরিয়ে পড়া সালামির খোঁজে। সারাদিন ঘোরাফেরা আর তারপর রাতে তুমুল গল্পজোট। আহা! জীবনের পুরানো পান্ডুলিপি খুলে ধরলেই চোখ জলে ছলছল করে ওঠে।
এইযে এখন দিনগুলো যায়, তারপর কত উৎসব আসে। কই, সে আমেজ তো আর পাইনা। মানসিকতা এখন স্তব্ধ করে রেখেছে কাজের ব্যস্ততায়। এখন আর মাস খানেক ধরে ইদের কেনাকাটা করা হয় না। চাঁদ রাতে বাড়ির মেয়েদের মেহেন্দি উৎসব রটে। আমাদের বাড়িতেও হতো তেমন। আমি সন্ধ্যা থেকে তাদের পাশে বসে উপভোগ করতাম ভীষণ। এখনো ঠিক তেমনটা না হলেও, একেবারেই যে হয় না তা নয়। কিন্তু আমারই আর সময় সুযোগ হয়ে ওঠে না সে সমস্ত কোনাকোনি উৎসব গুলো উপভোগ করা।
সময় সুযোগ হলেও ইচ্ছে করে না ইদের দিনটাকে স্পেশাল ভাবে আয়োজন করতে। নতুন পোষাকে ছোটো বেলায় যে আসক্তি ছিলো তা আর এখন মনকে ছুঁতেই পারে না। কি অদ্ভূত তাইনা? সময় আর বয়স একটা মানুষকে পুরোটাই উল্টে দিতে কিঞ্চিত কার্পন্য করে না কখনো। অথচ, কিছুটা আবেগ রয়ে গেলেও পারতো। তাহলে হয়তো ইদটা আর পাঁচটা দিনের মতো কাটতো না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares