শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

২৯ মে থেকে বিমানের সৌদি ফ্লাইট চালু

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২৪, ২০২১
  • 1021 Time View

প্রতিদিনের খবর ডেস্ক:

আগামী ২৯ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রবিবার (২৩ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২০ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট স্থগিত করে বিমান।
তাহেরা খন্দকার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবে হোটেল ও কোয়ারেন্টাইন প‍্যাকেজ সুবিধা নিশ্চিত করে আগামী ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টাইন প‍্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন‍্য যাত্রীদের নিকটস্থ বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
তিনি বলেন, যাত্রীদের ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন বণ্টন করা হবে। অর্থাৎ যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তারা আগে টিকিট পাবেন।
সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্তারোপের কারণে ২০ মে থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি সৌদি আরবগামী সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখে। বর্তমানে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম, রিয়াদ ও জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান।
আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares