শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা

বাবরি মসজিদ বিষয়ে বাড়াবাড়ি নয়: দিল্লির শাহী ইমাম

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১০, ২০১৯
  • 579 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

ভারতের দিল্লি জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি বাবরি মসজিদ বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় মেনে নিয়ে বলেছেন, বিষয়টি নিয়ে আর বিতর্ক তৈরি করে বাড়াবাড়ি করা করা উচিত না।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

সৈয়দ আহমেদ বুখারি বলেন, ভারতের মুসলিমরা শান্তি চায়। এরইমধ্যে তারা বলেছেন আদালতের রায় মেনে নেবেন। আমরা রায় মেনে নিয়েছি। দীর্ঘদিন ধরে চলা হিন্দু-মুসলিম বিরোধের অবসান হওয়া উচিত।

শনিবার বাবরি মসজিদ মামলার রায়ে ভারতের সর্বোচ্চ আদালত অযোধ্যার জমিতে মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছেন। এই জমির পরিবর্তে মুসলিমরা অযোধ্যার অন্য কোথাও মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি পাবেন।

অযোধ্যার এই স্থানটিকে হিন্দুরা রামের জন্মভূমি হিসেবে পবিত্র মনে করে থাকেন। সেখানে প্রায় চারশ বছর আগে বাবরি মসজিদ নির্মাণ করা হয়। ১৯৯২ সালে মসজিদটি ভেঙে দেওয়া হয়। সেসময় সাম্প্রদায়িক দাঙ্গায় দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

শনিবার দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ ঐতিহাসিক এ মামলার রায় দেন। সুত্র ;বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares