শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা

ইরানে কোরআন প্রতিযোগিতাঃ শতাধিক হাফেজকে পরাজিত করে জায়েদ নির্বাচিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯
  • 578 Time View

ইসলাম ডেস্কঃ

ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মুকাদ্দামাতুল কুরআন মাদরাসার ছাত্র হাফেজ নুরুদ্দিন জায়েদ নির্বাচিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে সোমবার অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বাছাইপর্বে শতাধিক প্রতিযোগীকে পরাজিত করে হাফেজ নুরুদ্দিন জায়েদ নির্বাচিত হন।

ফেনী জেলার সোনাগাজীর চর মজলিশপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে নুরুদ্দিন জায়েদ ওস্তাদ শাইখ আবু তাহের গুলজারী ও ওস্তাদ আলি রেজা পরিচালিত টঙ্গীর বিশ্বসেরা হিফজ মাদ্রাসা মুকাদ্দামাতুল কোরআন হিফজ মাদরাসার ছাত্র।

উল্লেখ্য ২০২০ সালের এপ্রিল থেকে মে মাসে ইরানের ঐতিহাসিক নগরী মাসহাদে ওই হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগী, বিচারকমণ্ডলী ও কারীদের উপস্থিতিতে শতাধিক দেশের কারী ও হাফেজগণ উক্ত কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সুত্র : ‘সময়ের কণ্ঠস্বর’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares