শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা

কাবায় স্বর্ণখচিত গিলাফ বসছে বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ২৯, ২০২০
  • 556 Time View

ইসলাম ডেস্ক :

বাৎসরিক নিয়ম মেনে প্রতি বছর হজের মৌসুমে কাবা শরিফে স্বর্ণখচিত কোরআনিক ক্যালিগ্রাফির নতুন কালো গিলাফ পরানো হয়। সেই ধারাবাহিকতায় এবার বৃহস্পতিবার কাবা শরিফে নতুন গিলাফ পরানো হবে। ২৪ জুলাই কাবা শরিফের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি এ ঘোষণা দিয়েছেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবারই নির্দিষ্ট সংখ্যক শিল্পী বছরব্যাপী একান্ত শ্রম ও প্রচেষ্টায় এ নতুন গিলাফ তৈরি করে থাকেন। শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি জানিয়েছেন, বৃহস্পতিবার ১৬০ জন দক্ষ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদ পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানোর কাজে অংশ নেবেন। প্রতি বছর ৯ জিলহজ এ প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়ে থাকে।

সৌদি গেজেটের প্রতিবেদন থেকে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে কাবা শরিফের নতুন গিলাফ ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে। কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আস-সুদাইসি এ গিলাফ গ্রহণ করেন।

হজের কার্যক্রম সম্পন্ন করার পর হাজিরা নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা শরিফ দেখতে পান। কাবার কিসওয়া তৈরিতে ব্যবহৃত হয় ৬৭০ কেজি খাঁটি সিল্ক। এটি কালো রংয়ের হয়ে থাকে। গিলাফ তৈরিতে ১২০ কেজি সোনায় মোড়ানো সুতা এবং ১০০ কেজি রুপার সুতা ব্যবহার করা হয়। এই গিলাফ ৪৭ খণ্ডে বিভক্ত করে কাবার চারদিক আবৃত করে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares