সম্প্রতি প্রকাশিত দুটি মৌলিক গানে প্রশংসা কুড়িয়েছেন উদীয়মান সংগীতশিল্পী তানহা খান। নিজের ইউটিউব চ্যানেল ‘গান কারিগর’-এ প্রকাশিত গান দুটি ইতোমধ্যে উল্লেখযোগ্য ভিউ অর্জন করেছে এবং নেটিজনদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।
গান দুটির শিরোনাম ‘বদনাম’ এবং ‘মানুষ’। গানগুলো লিখেছেন ও সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। গান দুটি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।
গানগুলোর সংগীত আয়োজন করেছেন এ আর সারোয়ার এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বিকে শাহিন। এডিট করেছেন সজীবুজ্জামান দিপু ও কালার করেছেন আশিকুজ্জামান অপু।
‘বদনাম’ গানটিতে অভিনয় করেছেন আলভী, তানহা ও মুসকান। আর ‘মানুষ’ গানটিতে অভিনয় করেছেন বীর ও মুসকান।
গানগুলোর প্রসঙ্গে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্লাবন কোরেশী বলেন,গান দুটির কথা ও সুর বেশ চমৎকার হয়েছে। তানহা খান দারুণ গেয়েছেন। সব মিলিয়ে অসাধারণ গান। তানহা খানের জন্য শুভকামনা রইল।
গানের অভিজ্ঞতা নিয়ে তানহা খান বলেন,আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটা দর্শকের ভালোবাসা। তবে গান দুটি প্রকাশের পর থেকেই প্রচুর প্রশংসা পাচ্ছি।
তিনি আরও জানান, আগামীতে আরও কয়েকটি নতুন গান আমার চ্যানেলে প্রকাশ হবে। সম্প্রতি জনপ্রিয় শিল্পী কাজী শুভ ও ইমন খান-এর সঙ্গে দুটি গান করেছি। খুব শিগগিরই সেগুলোও প্রকাশিত হবে। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।
Leave a Reply