শিরোনাম:
বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত

মানব জনম আর হবে না”-সুরের ভুবনে নতুন সংযোজন ডলি মন্ডলের কণ্ঠে

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
  • 274 Time View

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি মন্ডলের নতুন মৌলিক গান “মানব জনম আর হবে না” আসছে হরিবল টিভির প্রযোজনায়। গানটি লিখেছেন হালের ব্যস্ততম গীতিকার সজীব অধিকারী। সুর করেছেন জনপ্রিয় সুরকার এস কে শানু এবং সংগীত পরিচালনা করেছেন পরিচিত কম্পোজার এইচ আর লিটন

হরিবল টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে তাদের ইউটিউব চ্যানেলে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে

মিউজিক ভিডিওতে ক্যামেরা, ড্রোন পরিচালনা ও সম্পাদনা করেছেন জীবন চন্দ্র দাস। লাইন প্রোডিউসার ছিলেন রানা খান। রূপসজ্জায় ছিলেন মুন্না, লাইটিং-এ আল আমিন এবং পোস্টার ডিজাইনে কাজ করেছেন এস এম মিজানুর রহমান

সুরকার এস কে শানু বলেন, গানটির কথা অসাধারণ। ডলি মন্ডলও খুব আবেগ নিয়ে গেয়েছেন। এটি তার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ গান। সজীব দাদাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দিয়ে গানটি সুর করানোর জন্য। আশা করছি গানটি সবার প্রশংসা কুড়াবে।

অন্যদিকে, কণ্ঠশিল্পী ডলি মন্ডল বলেন, মানব জনম আর হবে না একটি অসাধারণ কথামালা ও সুরের গান। গানটি গাইতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সজীব দাদার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে দিয়ে গানটি গাওয়ানোর জন্য। আশা করছি গানটি সবার ভালোবাসা কুড়াবে। সবার ভালোবাসা ও দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares