শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে পারিবারিক কবরস্থানে দাফন

বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
  • 424 Time View

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম লতিফপুর এলাকার বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে পোস্টমর্টেম শেষে রবিবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত জহির পশ্চিম লতিফপুর গ্রামের মুনছুর আহমদের ছেলে।

দাফন কার্যক্রমে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম. বেল্লাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বাইচ্চু, সাধারণ সম্পাদক ইউছুফ ভুঁইয়া, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যা, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তাফার দোকানের পাশে জহিরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। দোকান থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পরে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, এলাকায় আভ্যন্তরীণ দ্বন্দ্বের বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, পোস্টমর্টেম শেষে জহিরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে দাফনের ব্যবস্থা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares