শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

মাউন্ট কানামো চূড়ায় চার তরুণ

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১৭, ২০১৯
  • 513 Time View

প্রতিদিনের খবর ডেস্ক:

পাঁচজন যুবক। চোখে স্বপ্ন পাড়ি দেবেন হিমালয়ের উঁচু সব চূড়া। এবারের লক্ষ্য ছিল ভারতের হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলার কিবের গ্রামের নিকটবর্তী মাউন্ট কানামো। প্রায় ৬ হাজার মিটার উঁচু এই চূড়াটিকে আদর করে বলা হয় হোয়াইট লেডি।

সবাই যখন প্রস্তুত ঈদ উদযাপন করতে পরিবারের সঙ্গে তখন মাসুদ আনন্দ, আবু বকর সিদ্দিকী, হাসান বান্না, রাসেল ভূঁইয়া, তাজরিয়ান হাসনাইন বিজয় নিজেদের তৈরি করেছেন শারীরিক ও মানসিকভাবে সেই সুউচ্চ চূড়া আরোহণের।

ঈদের ছুটি পুরোপুরি কাজে লাগাতে তারা ৩০ মে রওয়ানা দেন কলকাতার উদ্দেশ্যে। বেনোপোল দিয়ে পার হয়ে তারা উঠে পড়েন দিল্লির ট্রেনে। এরপর কখনো ট্রেন, কখনো বাস, কখনো রিজার্ভ গাড়ি করে, কখনো হেঁটে জুন মাসের ৬ তারিখে পৌঁছেন মাউন্ট কানামোর বেসক্যাম্পে।

উচ্চতা ৪৮১৬ মিটার বা ১৫৮০০ ফুট প্রায়। চারিদিকে বরফের শুভ্রতায় মেশানো এ বেসক্যাম্পে তাদের সঙ্গী হন কিবেরের একজন গাইড ও দু’জন পোর্টার। সেখানে একদিন তারা ট্রেক করেন উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে। ৭ তারিখ দিনে তারা আইস ট্রেকিং অনুশীলন করেন পাশের বরফ পাহাড়ে।

৮ তারিখ রাত ৩টায় তারা শুরু করেন চূড়ান্ত অভিযান। প্রায় সাড়ে ৬ ঘণ্টার কঠিন লড়াইয়ের পর আবু বকর কানামোর চূড়ায় উঠতে সক্ষম হন সকাল সাড়ে ৯টায়। এরপর একে একে বিজয় সাড়ে ১০টায় এবং বান্না আর রাসেল দেড়টার দিকে সামিট সম্পন্ন করেন। সবাই সুস্থভাবে বেসক্যাম্পে ফিরে আসেন। তবে ফেরার সময় রাসেল উচ্চতাজনিত অসুস্থতার স্বীকার হলেও সঙ্গী বান্না আর গাইড কিষানের সহযোগিতায় বেসক্যাম্পে ফিরে আসেন কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই। মাসুদ এই টিমের কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেন।

সুত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares