শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

২৩ মে পর্যন্ত বন্ধ থাকবে দোকানপাট-শপিংমল

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১৭, ২০২১
  • 504 Time View
প্রতিদিনের খবর ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দোকান মালিক সমিতি সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী সাত দিন দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।
তিনি জানান, এর আগে আমরা দোকানপাট ও শপিংমল খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম। তখন আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার শর্তে খুলে দেওয়া হয়েছিল। এবার আমরা খুলে দেওয়ার আবেদন করিনি। কারণ মাত্র ঈদ শেষ হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এমনিতেই অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই পরিস্থিতি কী হয় তা দেখে পরে আমরা সিদ্ধান্ত নেব-জানান দোকান মালিকদের এ নেতা।
রবিবার (১৬ মে) দুপুরে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, বর্তমান করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।
নতুন নির্দেশনায় বলা হয়, চলমান বিধিনিষেধের সময় সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দফতর, জরুরি পরিষেবা আওতাভুক্ত থাকবে এবং খাবার হোটেল ও রেস্তোরাঁ কেবল খাবার বিক্রয় ও সরবরাহ করতে পারবে।
আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares