শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

কাঁচা আম দিয়ে তৈরি করুন কাশ্মিরি আচার

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৯, ২০২১
  • 852 Time View

প্রতিদিনের খবর ডেস্ক:

বাজারে এখন কাঁচা আম সহজলভ্য। কাঁচা আম বাজারে আসার পর থেকেই বাহারি সব আচার তৈরির ধুম পড়ে যায় সবার ঘরেই। কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা যায়। টক-মিষ্টি-ঝাল আচার থেকে শুরু করে আমের মোরব্বা, চাটনি, আমসত্ত্ব সবকিছুই মজাদার। কাঁচা আমের বিভিন্ন আচারের কথা শুনলেই জিভে জল আসে!

আপনি যদি আমের মিষ্টি আচার খেতে পছন্দ করেন; তবে তৈরি করে নিতে পারেন কাশ্মিরি আচার। এটি তৈরি করাও যেমন সহজ আর মজাদারও বটে। তাহলে জেনে নিন কাঁচা আমের কাশ্মিরি আচার তৈরির রেসিপি-

উপকরণ: ১. কাচা আম ৩টি ২. পাঁচফোড়ন ১ চা চামচ ৩. সাদা ভিনেগার ২ কাপ ৪. লবণ ১ চিমটি ৫. শুকনো মরিচ কুচি ৩ টি ৬. চিনি ৩ কাপ ৭. এলাচ ২টি ৮. দারুচিনি ১ খ- ৯. আদা টুকরো ১ কাপ

পদ্ধতি: আমের খোসা ছড়িয়ে বড় করে টুকরো করে নিন। এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার চিনি দিয়ে মাখিয়ে একটি বক্সে ঢেকে রাখুন ১ ঘণ্টা।

এরপর চিনি থেকে পানি ছেড়ে দিলে চুলায় বসিয়ে দিতে হবে। এ সময় টুলার আঁচ রাখবেন মিডিয়াম। কিছুক্ষণ রান্না পর ভিনেগার ও এলাচ দিয়ে দিন।

এবার দারুচিনি ও লবণ দিয়ে অনেকক্ষণ জাল দিতে হবে। এ সময় কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। যেন আচার নিচে লেগে না যায়। তবে বেশি জোরে নাড়বেন না, তাহলে আম গলে যেতে পারে। নামানোর আগে শুকনো মরিচ কুচি ও পাঁচফোড়ন দিয়ে খুব সাবধানে নাড়তে হবে। চিনির সিরা যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ঠা-া করে শুকনো কাচের জারে রেখে দিন।

কাঁচা আমের কাশ্মীরি আচার দীর্ঘদিন ভালো রাখতে মাঝে মাঝে রোদে শুকাতে দিন। ফ্রিজে রাখতে চাইলে নরমালে রেখে সংরক্ষণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares