শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

মজাদার জর্দা তৈরির সহজ রেসিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৭, ২০২১
  • 1026 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

জর্দা মানেই বিয়ে বাড়ি বা ঈদের দিনের অতি পরিচিত সুস্বাদু ডেজার্ট। অনেকে খেতে পছন্দ করি কিন্তু রান্না করতে জানি না। তাই মন চাইলেও খাওয়া হয়ে উঠে না। তাই আজ রইল সবচেয়ে সহজ পদ্ধতিতে মজাদার জর্দার রেসিপি। তাহলে আর দেরি কেন, জেনে নিন জর্দা তৈরির সহজ রেসিপি-

উপকরণ :-

১. সুগন্ধি চিনিগুঁড়া/বাসমতি চাল ১ কাপ

২. চিনি ১+১/৪ কাপ

৩. পানি ৩/৪ কাপ

৪. ঘি আধা কাপ

৫. এলাচ ২-৩টি, তেজপাতা ২টি, লবঙ্গ ৫-৬টি

৬. কিশমিশ ১২-১৪টি

৭. মোরব্বা কুচি আধা কাপ

৮. জর্দার রং ১ চা চমচ

৯. বেবি সুইটস ১২-১৫টি

১০. বাদাম কুচি পছন্দ মত

 

পদ্ধতি :- প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিতে হবে। ফুটন্ত পানিতে চাল আর জর্দার রং দিয়ে হাই হিটে ৮-১০ মিনিট ফুটিয়ে নিতে হবে।

চাল যখন আধা সেদ্ধ হবে; তখনই নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। তাহলে জর্দা একেবারে ঝরঝরে হবে। এবার হালকা আঁচে চুলায় প্যান বসিয়ে তাতে অর্ধেক ঘি ঢেলে দিন।

তারপর একে একে এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। যখন চিনির পানি ছাড়তে শুরু করবে; তখন আধা সেদ্ধ করে রাখা চালগুলো ঢেলে দিন।

এ পর্যায়ে আধা সেদ্ধ ভাতগুলো নেড়ে ১০ মিনিটের জন্য ঢেকে রাখুন একেবারেই হালকা আঁচে। এরপর মোরব্বা কুচি, কিশমিশ আর বাকি অর্ধেক ঘি মিশিয়ে ৫ মিনিট দমে রেখে দিতে হবে।

এরপর নামিয়ে ঠান্ডা করে উপরে পছন্দ মতো বাদাম, ড্রাই ফ্রুটস আর বেবি সুইটস দিয়ে পরিবেশন করুন পারফেক্ট জর্দা। একবার খেলে মুখে লেগে থাকবে এই জর্দার স্বাদ। সূত্র: সুইট ট্রিট বাই নুসরাত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares