শিরোনাম:
বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত

দীর্ঘদিন পর জুটি বাঁধছেন দেব-শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৭, ২০২১
  • 1515 Time View

বিনোদন ডেস্ক :

দীর্ঘদিন পর জুটি বাঁধছেন দেব-শ্রাবন্তী। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘খেলাঘর’ সিনেমায় দেখা যাবে তাদের। ছবির কাস্টিংয়েও বড় চমক। প্রথম বার দেব, শ্রাবন্তী এবং পাওলি দাম একসঙ্গে কাজ করবেন।

মূলত তিনটি চরিত্রের মধ্যেই ঘুরপাক খাবে ‘খেলাঘর’ সিনেমার গল্প। ত্রিকোণ প্রেমের সম্পর্ক তুলে ধরা হবে সেখানে। তবে দেব, শ্রাবন্তী, পাওলির সম্পর্কের সমীকরণ ঠিক কেমন হবে, তা নিয়ে মুখ খুলতে নারাজ পরিচালক।

লীনা গঙ্গোপাধ্যায় ভারতীয় গনমাধ্যমকে বলেন, ‘আমি সম্পর্কের গল্প বলতে ভালোবাসি। নারী-পুরুষের সম্পর্কে অনেক পরত থাকে। তাই সম্পর্কের কাহিনি পুরনো হয় না।’

চরিত্রটি ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন দেবও। ‘‘এত বছরের কেরিয়ারে এ রকম চরিত্র আগে কোনও দিন পাইনি। লীনাদি, শৈবালদার একটা ধারা তো আছেই। ওরা যে চরিত্রগুলো লেখে, তাতে অভিনয়ের সুযোগ থাকে,’’ চরিত্রটি নিয়ে এর বেশি কিছু বলতে চাইলেন না তিনি।

অন্যদিকে ‘খেলাঘর’নিয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী। দীর্ঘদিন পর আবারও দেবের সঙ্গে জুটি বাঁধছেন। নিজের চরিত্রটি নিয়ে শ্রাবন্তী বলেন, ‘খুব বলিষ্ঠ চরিত্র। এতে আমি একটি বাচ্চার মা।‘খেলাঘর’ সিনোটি ২০২২-এর জানুয়ারিতে রিলিজ়ের ইচ্ছে রয়েছে নির্মাতাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares